সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা

ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ও স্বজনদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ডেইলি নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৩৪১ 🪪

ডেইলি নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাংবাদিক হাশেম ও সাংবাদিক রাকিব, রাজিব, লিংকন ও শাহাদাত এর পিতার মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বাদ আছর ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জপুলস্থ এম এস টাওয়ারে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকল সাংবাদিকদের পিতা মাতার সুস্থতা কামনা ও নিহতদের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি উপস্থিত সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয় ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে।
উক্ত মিলাদ অনুষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি এ্যাড. মনির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, নারায়নগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক সৈয়দ লিংকন, কবি সাহিত্যিক জাহাঙ্গীর হোসেন , দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি অপু রহমান, বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস, কে,মাসুদ রানা, চ্যানেল এস টেলিভিশনের জেলায় কর্মরত সোহেল রানা, দৈনিক ট্রাইবুনাল জেলা প্রতিনিধি জাকির হোসেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সাগর চৌধুরী, দৈনিক সময়ের আলো পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, দৈনিক খোলা কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন মিলন, আলোকিত শীতলক্ষা অনলাইন পোর্টালের সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রতিদিনের নারায়নগঞ্জ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহাদাৎ হোসেন, স্বাধীন বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক আহসানুল হাবিব সোহাগ, দৈনিক অধিকারের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ আকাশ, জনবাণী পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি নাদিমসহ অন্যান্যরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102