মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক 

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোগনগর শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৯৭ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ গোগনগর শাখার উদ্যোগে মত বিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৬ আগষ্ট বাদ এশা নাসিম ওসমান শীতলক্ষ্যা ৩য় সেতু সংলগ্ন পুরান সৈয়দপুর আঃ জলিল এন্ড আঃ খলিল সুপার মার্কেটে এ আয়োজন করা হয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোগনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সবুর মুন্সী সভাপতিত্বে ও সেক্রেটারী নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঃগঞ্জ জেলার সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আমিনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন সদর থানার সেক্রেটারী আলহাজ্ব মোহাম্মদ আলী।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হাফেজ আমিন উদ্দিন বলেন আমিরের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি থাকব। আমরা কারো জান মালের ক্ষতি হতে দিব না ও করব না।কোন দলিলে যেন তা না করে এ আহবান ব্যক্ত করছি। পাচ ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ।আমিরের নিয়মাবলী অনুসরণ করব।

এসময় উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন সদর থানার সহ – সভাপতি কাজী কবির হোসেন, জয়েন্ট সেক্রেটারী ফরিদ উদ্দিন, ইসলামী আন্দোলন সদর থানা কৃষি ও শ্রম বিযয়ক সম্পাদক শরীফ হোসেন, ইসলামী যুব আন্দোলন সদর থানার সহ – সভাপতি সাফায়াত উল্লাহ, সাধারণ সত্পাদক আব্দুল হাকিম,অর্থ সম্পাদক সোহেল প্রধান প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102