মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক 

হাজীগঞ্জে ছুরিকাঘাতে যুবককে খুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩৭২ 🪪

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত শিপন মিয়া বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন।

শিপন মিয়ার মা শিল্পী বেগম বলেন, ‘রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। দুপুরে স্থানীয়রা লাশ দেখে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল রহিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সে মাদক সেবন ও বিক্রি করতো। ধারণা করা হচ্ছে বন্ধুদের সাথে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102