সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা

দীর্ঘদিন যাবৎ গ্যাস বন্ধ থাকায় তিতাস গ্যাস অফিসের সামনে জালকুড়িবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১৭ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি বিশ্বরোড ও  মা ও শিশু হাসপাতালের পশ্চিমপাশে এলাকায় প্রায় দুইমাস যাবত গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাস অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জালকুড়ি এলাকাবাসী।

রবিবার (৯জুন) সকাল ১০ টায় চাষাড়া বালুর মাঠ এলাকায় তিতাস অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে জালকুড়ি এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, আমাদের এলাকায় ২মাস যাবত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তার কারন আমাদের জানা নাই। আমরা তিতাস অফিসে বেশ কয়েকবার লিখিত অভিযোগ জানিয়েছি তার পরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা ঠিক মত রান্না করতে পারছিনা, ছোট ছোট বাচ্চাদের ঠিক মত খাওয়ানো যাচ্ছে না। এভাবে কতদিন চলবো আমরা। আমাদের এলাকায় বেশ কয়েকটি মাদ্রাসা রয়েছে সেখানে অনেক বাচ্চা পড়াশোনা করে তারাও ঠিক মত খেতে পারছেনা। আমরা আমাদের এলাকায় গ্যাস চাই তাই আজ তিতাস অফিসের সামনে অবস্থা করছি। এবং তিতাস এর কমকর্তাদের সাথে কথা বলেছি আবারো স্মারকলিপি প্রদান করলাম যাতে গ্যাস তারা চালু করে দেয়। কিন্তু তারা বলছে আগামী সাপ্তাহে আপনারা গ্যাস পাবেন। কারন ঈদের ছুটিতে সব ফাক্টোরি বন্ধ হয়ে যাবে তখন গ্যাস পাওয়া যাবে। মানে আমাদের স্থায়ী কোন সমাধান নেই।

বক্তারা আরও বলেন, প্রতিমাসে আমরা গ্যাস বিল ঠিকই দিয়ে আসছি। কিন্তু গ্যাস তো পাচ্ছি না। সেটার দায়ভার কে নিবে। আমাদের বাসা- বাড়িতে থাকা মা বোন সহ সকল মহিলারা গ্যাস না থাকায় রেগে আছে। আজকে সকল মহিলারা আসতে চেয়েছে তিতাস অফিসের সামনে। কিন্তু আমরা আসতে দেইনি। কিন্তু আমাদের এলাকায় গ্যাস না পেলে পরের বার আর তাদের আটকে রাখতে পারবোনা। তাই সকল কমকর্তাদের বলছি ঝালকুড়ি বিশ্ব রোড এলাকায় গ্যাস দেওয়ার জন্য নয়তো লিঙ্ক রোড অবরোধ করে আন্দোলনে যাবো।

এসময় উপস্থিত ছিলেন,  বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ-সভাপতি মো.জাহাঙ্গীর আলম, আল- মিকাত জামে মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার ফারুক আহাম্মদ, আল- মিকাত মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মুফতি আবুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া, ব্যাংকার ও সমাজ সেবক আলহাজ্ব শাহজাহান মোল্লা, সমাজসেবক জাকির হোসেন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102