বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

জাতীয় নির্বাচন একটি হাস্যকর নির্বাচনে পরিণত করেছে আওয়ামী লীগ: সাখাওয়াত হোসেন খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৮৯ 🪪
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার এক কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ২৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন- বিএনপি উপজেলা নির্বাচনকে বয়কট করেছে। এ-ই ফ্যাসিবাদ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। গত নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে প্রমাণ করেছে, এ-ই সরকারের আধীনে নির্বাচনের পক্ষে সাধারণ মানুষ আর নেই। জাতীয় নির্বাচন একটি হাস্যকর নির্বাচনে পরিণত করেছে আওয়ামী লীগ। সুতরাং উপজেলা কেন্দ্রীক নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করবে না। যদি বিএনপি’র নাম ব্যবহার করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সে সুবিধাবাদী বলেই আমাদের বুঝতে হবে।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং দেশে সুশাসন ফিরিয়ে আনতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নেতৃত্বে এ-ই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন- বর্তমান সরকার ভারতের দালাল। সরকার দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে। তারা দেশের টাকা লুটপাট করে, দেশে আরেকটি দুর্ভিক্ষ সৃষ্টি করেছে। মুসলমানদের পবিত্র মাস পবিত্র মাহে রমজান চলছে। এ সময় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। দেশের জনগণ এবার এ-ই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে।
উক্ত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান,  বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102