বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব না’গঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত  বিসিকে ফকির এ্যাপারেলসে উৎসবমুখর পরিবেশে শ্রমিক অংশগ্রহণকারী কমিটি নির্বাচন সম্পন্ন অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি সেলিনা হাসপাতালের চেয়ারম্যান আলীনূর শরীফ শামীমের শারীরিক খোঁজ নিলেন বিপিএইচসিডিএ নেতৃবৃন্দ এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা

নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৬তম  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৯৭ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৬তম  বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১০ মার্চ ) দুপুর বারটায় কেন্দ্রীয় সমবায় সমিতির বিআরডিবি’র  হলরুমে  এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন মিয়ার সভাপতিত্বে  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আলমগীর আজাদ ভূঞা।

সভায় সমবায়ীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন  সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াছিন মিয়।এসময় আরো বক্তব্য রাখেন  সমিতির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী লীগের সভাপতি মো.নূর হোসেন, পরিচালক মো.আলাউদ্দি বারী, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি  ও কেন্দ্রীয় সমবায় সমিতির  পরিচালক মোহাম্মদ নাজির হোসেন, সদস্য ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্ষিক সাধারণ সভায় বিগত ও চলমান বছরের আর্থিক পর্যালোচনা  তুলে ধরেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার  মো.তরিকুল ইসলাম এবং  সঞ্চালনায় ছিলেন পল্লী উন্নয়ন অফিসার  অসীম কুমার বাড়ৈ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102