বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

নারায়ণগঞ্জের ‘খ সার্কেল’ এ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০০ 🪪

নারায়ণগঞ্জ জেলার ‘খ সার্কেল’ (বন্দর-সোনারগাঁ) এর নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন দীপংকর ঘোষ। বুধবার (০৬ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।

এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শুভেচ্ছা বিনিময় শেষে পুলিশ সুপার মহোদয় তাঁকে বন্দর ও সোনারগাঁ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

মেধাবী পুলিশ কর্মকর্তা জনাব দীপংকর ঘোষ ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন সদস্য। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (IBA) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলায়।

পেশাদারিত্ব ও মেধার সমন্বয়ে তিনি নারায়ণগঞ্জ ‘খ সার্কেল’ এলাকার অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছে জেলা পুলিশ প্রশাসন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102