শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব

কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৫ 🪪
আগামী ৯ মে, শনিবার, বিকাল ৪টায় কবি নজরুল পাঠাগারে কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডার আয়োজন করা হয়েছে।

কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা আজ এক বিবৃতিতে বলেন, সাহিত্য জীবনেরই প্রতিফলন। মানুষের আনন্দ-বেদনা, আশা-আকাঙ্ক্ষা সাহিত্যে হয়ে উঠে কবিতা-গল্প, সঙ্গীতের বারো স্বরের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের লেখায় খুঁজে পাই প্রাণের ডাক, আলোর দিশা। তাঁর গানের বাণী ও সুর আমাদের মর্মে লেগে ব্যথাকে দেয় শোভা। অশান্ত চিত্তকে প্রণতি দিতে শেখায়। মানব মনের সমস্ত জায়গাটা জুড়ে যার অবস্থান তিনি বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর।

আরও বলেন, নজরুল আমাদের কাছে বিদ্রোহী বীর। কবিতা আঘাত করে বিদ্যমান শৃঙ্খলে। যুদ্ধে, মিছিলে, ময়দানে আমরা নজরুলের দামামা, ডঙ্কা বাজিয়ে স্লোগান তুলেছি। দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়ে থেকে বাঁচতে প্রেরণা পেয়েছি। তবে তিনি নিজে চেয়েছেন তাকে এই নামে যেন শুধু না চিনি। তিনি চেয়েছেন প্রেম, দিতে এসেছেন তাই। তৎকালীন দাঙ্গার বিরুদ্ধে কথা বলতেন, হিন্দু মুসলিমকে এক জায়গায় বেঁধে ছিলেন। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অন্যান্য ভাষার সাহিত্যের সমন্বয়ে। আরবী সংস্কৃত ছন্দে তাঁর অনেক কবিতা পাওয়া যায়। সৃষ্টি করেছেন কতগুলো রাগ।

দুজনই লিখেছেন শিশু কিশোরদের জন্য। সেই বয়স থেকেই তাদের চর্চা হোক। তাঁদের ভাবনা আমাদেরকে আন্দোলিত করুক। এই চর্চায় অনায়াসেই ধুয়ে মুছে যেতে পারে সমাজের নৈতিকতার সংকট, সাংস্কৃতিক সংকট, ধর্মীয় রাহাজানি।

উক্ত অনুষ্ঠানে কথন সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা সকলকে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102