মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক

বাবুরাইলে সন্ত্রাসী হামলায় যুবক আহত, সন্ত্রাসী নুর হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ 🪪

শহরের বাবুরাইলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে মো. আরমান (৩৯) নামে এক যুবককে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছে। সন্ত্রাসীদের চাপাতির আঘাতে অরমানের দুই হাতের তালু ও আঙ্গুলের অবস্থা গুরুতর।

চিকিৎসা শেষে আরমান এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ মামলার সূত্র ধরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ত্রাসী, ভুমিদস্যু, চাঁদাবাজ নুর হোসেন (৪৭) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুর হোসেন বাবুরাইল এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত নুর হোসেন পাইকপাড়া এলাকার সাহবুদ্দিনের ছেলে। এদিকে নুর হোসেন গ্রেপ্তারে এলাকার নেমে আসে স্বস্তি। তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা।

মামলা সূত্রে জানা যায়, মহল্লা ভিত্তিক ঝগড়া বিবাদের রেশ ধরে সন্ত্রাসী নুর হোসেন (৪৭), মাহিম আহমেদ আরিয়ান (২৫), কামাল হোসেন (৩৮) সহ অজ্ঞাত আরও ৫/৬ জন সন্ত্রাসী বাবুরাইল এর শেষ মাথা বটতলা ব্রিজ এর সামনে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আরমানকে আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে থাকে।
এক পর্যায়ে সে বাধা দিলে তাদের হাতে থাকা লোহার রড, কাঠের ঢাসা, চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে আরমানের মাথায় আঘাত করলে সে দুই হাত দিয়ে বাধা দিলে ডান হাতের তালু সহ দুই হাতের আঙ্গুলে গেলে রক্তাক্ত জখম হয়। এরপরও তারা হাতে থাকা লোহার রড় দিয়ে বেধড়ক পিটাতে থাকতে থাকে। এক পর্যায়ে আরমান মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা সাড়ে নয় হাজার টাকা ছিনিয়ে নেয়।

এদিকে আরমানের ডাক চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা এ ঘটনায় কোন মামলা বার পুলিশের সহয়তা নিলে তাকে হত্যা করে গুম করার হুমকি চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ক্ের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102