শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে দানিয়েল নামে এক যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ 🪪

নারায়ণগঞ্জ শহরে আল আমিন ওরফে দানিয়েল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল শুক্রবার রাত ১১টায় চাষাঢ়া বালুর মাঠ এলাকায় দানিয়েল ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়েলকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আল আমিন দানিয়েল ফতুল্লার মাসদাইর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে। একই ঘটনায় আহত তাঁর সঙ্গীর নাম শুভ (২৪)। দানিয়েলের বিরুদ্ধে মাদক, হত্যা ও ধর্ষণ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল দানিয়েলকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে। আঘাতের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলেও হামলাকারীদের একজন তাঁকে আটকে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত অবস্থায় দানিয়েল ও তাঁর সহযোগী শুভ দুর্বল হয়ে পড়লে তাঁদের একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তুলে নেয় হামলাকারীরা। পরে উভয়কে অক্টো অফিস এলাকায় ফেলে পালিয়ে যায় তারা। সংজ্ঞাহীন অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়েলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শুভকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম উদ্দিন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে আল আমিন ওরফে দানিয়েলকে হত্যা করা হয়। প্রথমে সদর থানাধীন এলাকায় তাঁর ওপর হামলা হলেও পরে তাঁকে ফতুল্লা থানাধীন এলাকায় ফেলে যায়। এক মাস আগে দুই মাদক ব্যবসায়ী দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। সেই মামলায় আসামি ছিল দানিয়েল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ধর্ষণ মামলাও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের শনাক্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102