বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

গণবিদ্যা নিকেতন ৯৭ ব্যাচের কার্যকর কমিটির অভিষেক ও গেট টুগেদার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ 🪪
 বন্ধুত্ব জীবনের শ্রেষ্ঠ উপহার। সেই উপহারকে স্মরণে রাখতে করতে হয় সাক্ষাত । সেই সম্পর্কগুলো আরও মজবুত করতে বন্ধুদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় মিলন মেলা করেছে গণবিদ্যা নিকেতন এসএসসি  ব্যাচ ৯৭ । নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল মিলন মেলার অভিষেক ও মিউজিক নাইট।
অনুষ্ঠানে গণবিদ্যা নিকেতন এসএসসি ব্যাচ ৯৭ কার্যকরী কমিটির ১৭ সদস্যের পরিচিতি তুলে ধরে অভিষেকের আনুষ্ঠানিকতায় ফুলেল শুভেচ্ছা জানান অন্যান্য সহপাঠীরা। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মুস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ভূঁইয়া সকল বন্ধুদের বুকে জড়িয়ে নেয় এবং আত্মার বন্ধনে মিলিত হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট রিজওয়ানুল আলম রিংকু, তাজবির হাসান লিমন, যুগ্ম সম্পাদক মোঃ উদয় মুকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার, সহ সাংগঠনিক সম্পাদক রনি কুমার সাহা, কোষাধক্ষ মোঃ সাইদুল ইসলাম শিপলু, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাদের, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা মিষ্টি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রিপন খান, সদস্য প্রদীপ সাহা, এডভোকেট মাজেদুল ইসলাম রাজন, সুমিত সাহা, রনী সাহা ও চন্দন সাহা।
এসময় সবাই বলেন, আমরা বিশ্বাস করি, বন্ধুত্ব জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার।‌আমাদের বন্ধুত্বের শুরুটা একদম শিক্ষাজীবন শুরুর সময় থেকেই। সব সম্পর্কের সেরা সম্পর্ক হলো বন্ধুত্ব। দীর্ঘ বছর পর ফের দেখা হওয়ার বিষয়টি একটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ হয়ে থাকবে সবার মনে। উদাহরণ হয়ে থাকবে তাদের কাছে যারা মনে করে দূরে গেলে বন্ধু হারিয়ে যায়, হারিয়ে যায় বন্ধুত্বের সম্পর্ক। তবে প্রকৃত বন্ধু ও সম্পর্ক কখনোই হারিয়ে যায় না।
সৃজনশীল ও প্রাণবন্ত অনুষ্ঠানে বন্ধুদের সংগঠন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দোলন ও মিডিয়া প্রধান এম এ মান্নান ভূঁইয়া নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সেতু বন্ধনে আরো একধাপ এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গণবিদ্যা নিকেতন সহপাঠীদের এই গেট টুগেদারে আরো জমিয়ে তোলে উপদেষ্টা কমিটির সদস্য জয়দেব কুমার সাহা, মো: শাহাদাত হোসেন, মিনহাজ শাতিল, মলয় দাস, জুয়েল কুমার পোদ্দার, লিটন কুমার দাস, রাজীব রায়, সুমন মালাকার, মো: শরীফুল ইসলাম, তপন কুমার সাহা, রাজন কুমার সাহা, জিতু সুমন, মোয়াজ্জেম হোসেন টিপু, সাজ্জাদ হোসেন ও
ফয়সাল।
পরিশেষে কন্ঠ শিল্পী লিটন গাঙ্গুলী ও ছোঁয়া মনি সহ আরো কয়েকজন গুণী শিল্পী গান পরিবেশন করে বন্ধুদের উচ্ছ্বাস প্রকাশ এবং সবাই বলে উঠে ভয় কি বন্ধু, এইতো পাশে আছি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102