মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক

আনোয়ারকে দুলাভাই সম্বোধন করে মিটিংয়ে আসার আহ্বান জানালেন সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, মঙ্গলবার বন্দরে সমরক্ষেত্রে একটি মিটিং করবো, সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সকল সদস্যদের দাওয়াত করবে। যেখানে শুধু আওয়ামী লীগের নেতারাই বক্তব্য দিবে। আমি একটা মানুষকে দুলাভাই বলে ডাকি, আমার কোন বড় বোন নাই তবুও দুলাভাই বলে ডাকি। আজকে দুলাভাইয়ের সাথে অনেক্ষণ কথা হইছে। আমার বাবা আমাদের রাজনীতি করার জন্য ওই মানুষের কাছে তুলে দিলেন, আর শামীম ওসমানকে তুলে দিলেন জননেত্রী শেখ হাসিনার হাতে। আর আমাকে তুলে দিলেন আমাদের রাজনৈতিক গুরু আনোয়ার হোসেনের কাছে। আমি ৭০ থেকে ৭৪ পর্যন্ত ছাত্রলীগ করেছি আনোয়ার হোসেনের সাথে। সেখান থেকেই আমি উনাকে আমার রাজনৈতিক গুরু মনে করি। আমি আশাবাদি আনোয়ার ভাই রাগ করে থাকবেন না, একটা ভুল বোঝাবুঝি হইছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানা সংলগ্ন প্রধান নির্বাচনী কেন্দ্রে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান।

সেলিম ওসমান বলেন, এবার আনোয়ার ভাই, খোকন সাহা, চন্দনশীল যেমন কষ্ট পেয়েছেন আমিও ঠিক তেমন কষ্ট পেয়েছি। কারণ নারায়ণগঞ্জ-৫ আসনে কাউকে নৌকায় মনোনীত করা হয় নাই। আমি এবার আপার কাছে নৌকায় নির্বাচন করার আবদার করেছি। কিন্তু আপা আমার জন্য আসন ছেড়ে দিলেন। অনেকের জিজ্ঞাসা করায় বলা হলো ঘরের ছেলে ঘরেই থাকুক। আপার নির্দেশেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এবার আপনাদের দায়িত্ব হলো ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে ভোট দেওয়া। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। আমাকে ভোট নাই বা দিলেন, তবে এবার অন্তত ভোটটা দিন।

এনসিসির ১৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সেলিম ওসমানের সহধর্মীনি নাসরিন ওসমান, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নাসরীন ওসমান, আব্দুর রহিম, কলাগাছিয়া ইউপি চেয়ার‌্ম্যান দেলোয়ার হোসেন প্রধান, জেলা ছাত্র সাবেক সভাপতি সাফায়াত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব কামাল হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শিখন সরকার শিপন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102