বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আমাদের জন্য সেলিম ওসমানকে প্রয়োজন- ফজর আলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩৫৮ 🪪

গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী বলেছেন, আমরা চাই আগামী নির্বাচনে আমাদের বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান আবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসুক। সেলিম ওসমান সাহেব যতদিন ছিলেন ততদিন কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকে সুযোগ পায়নি। আমরা ইউনিয়ন বাসি চাই নিজের জন্য না হলেও অন্তত আমাদের জন্য আবার সেলিম ওসমানকে প্রয়োজন।

রবিবার (১২ই নভেম্বর) সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোগনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত পরিষদ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে, মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোকনগর ইউপি চেয়ারম্যান মোঃ ফজর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোদাচ্ছেরুল হক দুলাল, বদর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার দেলোয়ার হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সালাম, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ আল মামুন, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, শিল্পপতি ও সমাজ সেবক আলমাস আলী বেপারী সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102