মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হকারদের উচ্ছেদ নয়, শৃঙ্খলা ও জনভোগান্তি কমাতেই উদ্যোগ: চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার এলাকাবাসীর দীর্ঘ ৮ বছর বিরতির পর নারায়ণগঞ্জ সদর উপজেলায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কাব ক্যাম্পুরী ‘কথা নয়, এখন কাজের পালা’: অবৈধ অটো ও ফুটপাত মুক্ত করতে নাসিক প্রশাসকের কঠোর বার্তা নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন নারায়ণগঞ্জের সকল সুখে দুঃখে আমরা ব্যবসায়ীরা পাশে আছি: মোরশেদ সারোয়ার সোহেল ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন মহানগর বিএনপির সদস্য সচিব টিপু: শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মূল্যতালিকা না দেখানোসহ বিভিন্ন অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা নাসিক ৮নং ওয়ার্ডে সরকারি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ! বন্দরে সদ্য নিযুক্ত সহকারি শিক্ষকদের ৫দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু বন্দরে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধণ করলেন প্রশাসক সাখাওয়াত

নাসিক ৮নং ওয়ার্ডে সরকারি ডিপ টিউবওয়েল ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডে গত কয়েকদিন যাবত পানি সংকটে ভুগছে কয়েকটি এলাকার মানুষ। পানির সংকট নিয়ে আন্দোলন করে সড়ক অবরোধ কর্মসূচী পর্যন্ত করেছে ভুক্তভোগীরা।

অথচ সরকারি ভাবে ডিপ টিউবওয়েল থাকা সত্বেও পানি না পাওয়ার অভিযোগ করছে এলাকাবাসী, নাসিক ৮নং ওয়ার্ড তাঁতখানা বৌবাজার এলাকায়, আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের বাড়িতে দুটি ডিপ টিউবওয়েল  বসানো হয়েছে সাধারণ মানুষের জন্য।
সরেজমিনে গিয়ে দেখা গেছে এই টিউবওয়েল গুলো ব্যবহার হচ্ছে ব্যক্তিগত স্বার্থে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, একটি টিউবওয়েল গত আড়াই বছর যাবত শাহাবুদ্দিন তার ভাড়াটিয়া বাড়িতে ব্যবহার করছে, অন্য আরেকটি টিউবওয়েল আনোয়ার হোসেনে’র জায়গায় থাকলেও, আট মাস যাবত ব্যক্তিগত ভাবে ব্যবহার করছে তিনটি পরিবার, এর মধ্যে একজন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবকদল ইঞ্জিনিয়ার নূর ইসলাম ও আব্দুল কাসেম।

এবিষয় জাহাঙ্গীর হোসেন স্বাধীন কে মুঠোফোন কল দিলে বলেন, এই টিউবওয়েল টি সকলে ব্যবহার করার জন্য আমরা বসে ছিলাম,  একটি সিদ্ধান্ত হয় যে কাসেম সাহেবের বাসার ট্যংকে প্রথম পানি উঠানো হবে  পরে বাহিরে তিনটি কলের মাধ্যমে সকলের প্রয়োজন অনুযায়ী পানি নিবে,  প্রথমে সবাই রাজি থাকলেও পরে  সবাই বলেন, পাইপের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানির লাইন সংযোগ দিতে হবে যা ছোট মোটর হিসেবে অসম্ভব।  তিনি আরও বলেন সরকারি টিউবওয়েল এখনো সবাই যদি পানি নেয় এতে আমার কোনো আপত্তি নেই।

শাহাবুদ্দিনকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে যে সরকারি টিউবওয়েল ব্যক্তিগত ভাড়াটিয়া বাড়িতে কেন ব্যবহার করছেন, উত্তরে তিনি বলেন আল্লাহ জানেন, এলাকাবাসীকে পানি দেওয়া হয়না কেন জিজ্ঞেস করলেন,  উত্তরে বলেন আমি এসে একটি ব্যবস্তা করবো।

এই ঘটনায় অনুসন্ধান করে দেখা গিয়েছে, বিগত সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর রুহুল আমীন মোল্লার মাধ্যমে নাসিক ৮নং ওয়ার্ডে গভীর নলকূপ ৮ টি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।

কোন এলাকায় টিউবওয়েল বসানো হয়েছে উল্লেখিত করা হলো। মদিনা বাগ শাওনের বাড়ি, মধুগড় খায়রুজ্জামান স্যার এর বাড়ির পাশে মসজিদে, সৈয়দ পাড়া বীর মুক্তিযোদ্ধা ফরকান সাহেবের মাদ্রাসা,  ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, ভুইঁয়াপড়া হাজী আব্দুর রহমানের বাড়ি, আইলপাড়া জামে মসজিদ, এনায়েতনগর শাহী জামে মসজিদ, নতুন আইলপাড়া আকরাম মিয়া-র বাড়ি সহ মোট ৮ টি টিউবওয়েল বসানো আছে হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102