গতকাল স্থানীয় মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউ.পি.ই.টি.সি, বন্দর, নারায়ণগঞ্জ কার্যালয়ে প্রথম দিনের কর্মসূচী শুরু হয়।
বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণে ট্রেনার হিসেবে ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজমল হোসেন ও বন্দর উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর সুরাইয়া ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তা বেগম, সাঈদা সুলতানা, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দর উপজেলা শাখার সভাপতি মোঃ নূরজাহিদ বাদল, বাংলাদেশ সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি বন্দর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, আইসিটি সম্পাদক, নাজমুল হাসান রনি প্রমুখ। সদ্য নিযোগপ্রাপ্ত ২৭ জন শিক্ষক এই ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন।