মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের বিএনপি নেতা জাকির খানের ৫৪তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের ফুলেল শুভেচ্ছা শিল্পের বিকাশে উদ্যোক্তাদের সৎ ও নিরাপদ ব্যবসার আহ্বান – আইবিডব্লিউএফের ‘জাকির খান তৃণমূলের আস্থার প্রতীক’: জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মৎস্যজীবী দল নেতা মিঠু যুবদল নেতা জোসেফের মায়ের ইন্তেকাল: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে যুবদল নেতা দেলোয়ার শাহ্-র ফুলেল শুভেচ্ছা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে রেজা রিপনের গভীর শোক জাকির খানের ৫৪তম জন্মদিনে মহানগর প্রজন্ম দল নেতা শিপলু আহমেদের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ খান টিপু ডেঙ্গু আক্রান্ত, দোয়া প্রার্থনা যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের মায়ের মৃত্যুতে ডা. মজিবুর রহমানের শোক প্রকাশ

ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান মাওলানা আবদুল জব্বারের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 🪪
ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতের তীব্র দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও  (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সিনামুন চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত ‘শিল্প বিকাশে উদ্যোক্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানটির আয়োজন করে আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ মহানগর।

​সভায় মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জে ব্যবসাকে কীভাবে ঝুঁকিমুক্ত ও সহজ করা যায়, সে বিষয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে আসছে। ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক আস্থার ভিত্তি মজবুত করে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান তিনি।

​তিনি জোর দিয়ে বলেন, “যারা সৎ ও হালাল রুজির উদ্দেশ্যে এই অঞ্চলে ব্যবসা ও বিনিয়োগ করতে এসেছেন, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীরা যদি যথাযথ নিরাপত্তা না পান, তবে তারা ব্যবসা-বাণিজ্য থেকে পিছিয়ে পড়তে বাধ্য হবেন, যা শিল্প বিকাশের গতিকে থমকে দেবে।”

​মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এবং নারায়ণগঞ্জের শিল্প-বাণিজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102