সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে জাকির খানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে হাজী সুমন মাহমুদ প্রিয় নেতা জাকির খানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় তিনি নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় হাজী সুমন মাহমুদ বলেন, “জাকির খান নারায়ণগঞ্জের রাজপথের এক আপসহীন ও ত্যাগী নেতার নাম। তিনি নেতাকর্মীদের ভালোবাসার ঠিকানা। তাঁর জন্মদিনে তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানাই।”
এদিকে জন্মদিন উদযাপনকে ঘিরে সোমবার সন্ধ্যা থেকেই দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব প্রাঙ্গণে নগরীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ঢল নামে। প্রিয় নেতার আগমন ও জন্মদিনের মুহূর্তে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থলজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।