বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল  চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ডিবির হাতে গ্রেপ্তার ধিমন নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ 🪪
কোমলমতি শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির চৌকশ ইনচার্জ ইন্সপেক্টর মোঃ নূরুল ইসলাম।এর ধারাহিকতায় ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় ইন্সপেক্টর নুরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদক ব্যবসায়ীই যথেষ্ট। মাদক পরিবারের পাশাপাশি সমাজকে সমানভাবে ধ্বংস করে দেয়। সুতরাং মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকেও সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, সমাজের আরেকটি ব্যধি হচ্ছে বাল্যবিবাহ। শিশু-কিশোররা কোনভাবেই বিবাহের উপযুক্ত নন। এ বয়সে ওদেরকে বিয়েথা থেকে বিরত রাখাটাই জরুরী। ঘরে ঘরে গণসচেতনতা তৈরি করতে হবে। মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে।
একই সাথে ইভটিজিং ও কিশোর গ্যাং রোধেও সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. রোমান আলী, আতিকুর রহমান, ডা. মেজবাহ উদ্দিন স্বপন, মশিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102