সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময়কালে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সরকারি সেবাগুলো দ্রুত ও আন্তরিকতার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সুবিধার্থে অপেক্ষার স্থান ‘অন্তরে বন্দর’ উদ্বোধন করা হয়। একই সঙ্গে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এরপর জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করেন। সেখানে তিনি থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ মানুষের সেবা প্রদান এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে জেলা প্রশাসক কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন। পরে তিনি মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষের সুবিধা ও সেবার মান সম্পর্কে খোঁজ নেন।
উভয় ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ সফরে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।