বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল  চাষাঢ়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ডিবির হাতে গ্রেপ্তার ধিমন নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে ডোবা থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ 🪪

বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ অর্জন করেছেন মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।

ব্যবসায়িক নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সফলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) নেপালের ললিতপুরের কুপন্ডোলের হোটেল হিমালয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ সোহাগের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রথম রাষ্ট্রপতি ড. রাম বরন যাদব।

পুরস্কারের সনদে বলা হয়, উদ্যোক্তা নেতৃত্ব, ব্যবসায়িক উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশসহ এশিয়াজুড়ে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নে অর্থবহ অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ সোহাগকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সনদে আরও উল্লেখ করা হয়, দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীল উদ্যোগের প্রতি অঙ্গীকার এবং সামাজিক প্রভাব তৈরিতে অবদানের মাধ্যমে মোহাম্মদ সোহাগ পেশাগত সাফল্য, দায়িত্বশীল নেতৃত্ব ও উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন মোহাম্মদ সোহাগ। তার নেতৃত্বে মীম শরৎ গ্রুপ ব্যবসায়িক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এশিয়ার বিভিন্ন দেশের সফল পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের পেশাগত সাফল্য, নেতৃত্ব এবং সমাজে ইতিবাচক অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়ে থাকে।

মোহাম্মদ সোহাগের এ অর্জনকে তার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়িক অঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102