বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সিদ্ধিরগঞ্জে ‘আইবিডাব্লিউএফ’ এর থানা কমিটি গঠন: সভাপতি শরিফুল, সেক্রেটারি মোনাফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডাব্লিউএফ)-এর নতুন থানা কমিটি গঠন করা হয়েছে। এতে ট্রেড বডির বস্ত্র ব্যবসায়ী শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি মনোনীত করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত সংগঠনটির এক বিশেষ কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন।
সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জিএম হাবিবুল্লাহর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্যবৃন্দ এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, ইসলাম সততার সাথে ব্যবসাকে সবসময় উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। তাই ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ববোধ থেকে সৎ ও কল্যাণমুখী ব্যবসায় মনোযোগী হতে হবে।
​ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102