মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীকে হুমকির অডিও ভাইরাল: মহানগর যুবদল নেতা সাহেদকে কেন্দ্রীয় কমিটির শোকজ শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে ১০ স্কুলে ৫০০ গাছের চারা ও ২টি ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থানে ডিসি রায়হান কবির, উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে আনসারদের শটগান লুট: ডাকাত সর্দার ‘আইস ফারুক’ গ্রেফতার, অস্ত্র উদ্ধার ৫ই আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরে উদ্যাগ নিতে হবে – আবদুুল জব্বার  ‘একজন আমার সাথে জেল খেটেছে, তাদের ক্ষতি পূরণ সম্ভব নয়’: নিহত দুই নেতার পরিবারের পাশে সিটি প্রশাসক সাখাওয়াত তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শুরু সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৬ 🪪

কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ১৩-৭-২৬ ইং কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়েজ উদ্দিন বলেন —
একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকে। মায়েরাই হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক। আপনারা যদি সন্তানের পড়াশোনার প্রতি যত্নবান হন, নিয়মিত স্কুলে পাঠান এবং বাড়িতে পড়ার পরিবেশ তৈরি করেন, তাহলে প্রাথমিক শিক্ষার গুণগত মান অনেক গুণ বেড়ে যাবে।

সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিনামূল্যে বই, উপবৃত্তি, উন্নত অবকাঠামো সহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু এসবের সুফল তখনই পাওয়া যাবে যখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা একসাথে কাজ করবে।

আমি প্রতিটি মাকে অনুরোধ করব, আপনার সন্তান স্কুলে কী শিখছে তা প্রতিদিন খোঁজ নিন। বই-খাতা ঠিকমতো আছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা তা দেখুন। শিশুকে মোবাইল-টিভির প্রতি আসক্ত না করে বইয়ের প্রতি আগ্রহী করে তুলুন।

কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি আদর্শ বিদ্যালয়। এখানকার শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। আপনারা (অভিভাবকরা) সহযোগিতা করলে এই বিদ্যালয় থেকে ভবিষ্যতে অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, এবং বিপুল সংখ্যক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102