সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে কঠোর অবস্থানে ডিসি রায়হান কবির, উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে আনসারদের শটগান লুট: ডাকাত সর্দার ‘আইস ফারুক’ গ্রেফতার, অস্ত্র উদ্ধার ৫ই আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরে উদ্যাগ নিতে হবে – আবদুুল জব্বার  ‘একজন আমার সাথে জেল খেটেছে, তাদের ক্ষতি পূরণ সম্ভব নয়’: নিহত দুই নেতার পরিবারের পাশে সিটি প্রশাসক সাখাওয়াত তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শুরু সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন

৫ই আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরে উদ্যাগ নিতে হবে – আবদুুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮ 🪪
গণভোটের গণরায়: জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশের অভিযাত্রা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে। সোমবার (১৩ জুলাই) বিকালে শহরের হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ জেলা এ সেমিনারের আয়োজন করেন।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান ও সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মমিনুল হক সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী অনেকেই আজ জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি দাবি করেন, গণভোটের গণরায় বাস্তবায়নে রাজনৈতিক গড়িমসি করা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, জুলাই শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে এবং আহত ও বিদেশে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তিনি বৈষম্য দূর করে গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান। তিনি আরো বলেন ৫ই আগষ্টের আগেই  গণভোটের রায় কার্যকরে উদ্যাগে গ্রহণ করতে হবে ।
সভাপতির বক্তব্যে মাওলানা মমিনুল হক সরকার বলেন, জুলাই বিপ্লব ও গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়ে সরকারের অনীহা জনগণের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেন, জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা। আলোচনায় অংশ নেন জেলা কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াস, জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বাকী, মহানগর কর্ম পরিষদ সদস্য হাফেজ মমিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নিজামউদ্দিন, নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, নারায়ণগঞ্জ জেলা এনপিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার।
বক্তারা বলেন, অতীতে ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার স্বৈরতান্ত্রিক আচরণ করেছে। তাদের দাবি, ২০২৬ সালের গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদ কার্যকর করতে আর কোনো বিলম্ব করা উচিত নয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ ইমরান হোসাইন।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের ইতিহাস স্বাধীনতা, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। সেখানে দাবি করা হয়, জুলাই বিপ্লব ছিল জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার স্বাভাবিক পরিণতি এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণভোটে প্রদত্ত জনরায় বাস্তবায়ন প্রয়োজন। প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত গণভোটগুলোর ফল রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে। তাই ২০২৬ সালের গণভোটের রায়ও বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন খাতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102