শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

না’গঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে আক্তারুজ্জামান মৃধার যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১২ 🪪

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশাল নেতাকর্মীর নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মৃধা।

সকাল থেকেই নগরীর খানপুর হাসপাতালের সামনে বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এসময় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমাধ্যমকে আক্তারুজ্জামান মৃধা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠন সবসময় সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু একটি মহল রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং অপপ্রচারের মাধ্যমে জল ঘোলা করার চেষ্টা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা রাজপথে আছি। যেকোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সদা প্রস্তুত।”

খানপুর হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভের পাদদেশে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার উৎসুক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এসময় রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখা এবং অপপ্রচার বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102