মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৯৬ 🪪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। রোববার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২) প্রতিদ্বন্দ্বিতা করে ৭৪ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।

মাসুদুজ্জামান বর্তমানে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই বিশাল জয়ে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে ১২টি পরিচালক পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মাসুদুজ্জামান মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ সংখ্যক ভোটারের আস্থা অর্জন করেন।

মাসুদুজ্জামান ছাড়াও এই ক্যাটাগরি থেকে পরিচালক হিসেবে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

বিসিবির এবারের নির্বাচনে ৩টি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্লাব ক্যাটাগরির ভোটযুদ্ধ ছিল সবচেয়ে আকর্ষণীয়।

ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক হিসেবে মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বিসিবি পরিচালক হিসেবে তাঁর এই নতুন যাত্রা বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুদুজ্জামান তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে আরও উচ্চতায় নিয়ে যেতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই বিজয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102