শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

ডেঙ্গুতে আর একটি মৃত্যুও চাই না, নগরবাসীকে সচেতন হতে হবে’: নাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫৯ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বিগত সরকারগুলোর অবহেলা ও অব্যবস্থাপনার কারণে আমরা অনেক শিশুকে হারিয়েছি। কিন্তু আমরা আর ডেঙ্গুতে কোনো মৃত্যু চাই না। আমাদের লক্ষ্য, নারায়ণগঞ্জের একজন মানুষও যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে।”

শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এক জনসচেতনতামূলক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই ডেঙ্গু ও চিকনগুনিয়া পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তাঁরই নির্দেশনায় আমরা আজ এই সচেতনতামূলক কর্মসূচি পালন করছি। মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য।”

মশক নিধনে সিটি কর্পোরেশনের পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, “আমরা ইতিমধ্যে মশক নিধন কার্যক্রম শুরু করেছি। কেবল ওষুধ ছিটানোই নয়, জনসচেতনতা বৃদ্ধিতে আমি চলতি সপ্তাহ থেকে প্রতিটি স্কুল পরিদর্শন করব এবং শিক্ষার্থীদের সচেতন করব। মানুষের বাড়ির আঙিনা ও ঘরের ভেতর যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সেজন্য আমাদের বিশেষ অভিযান শুরু হলো।”

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আধুনিক পদ্ধতিতে মশক নিধনের ওপর জোর দেওয়া হয়েছে। জাপানের একজন বৈজ্ঞানিক কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্টদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “সরকার বা সিটি কর্পোরেশনের একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিজেদের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কথা চিন্তা করে সবাইকে নিজ নিজ বাড়িঘর ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না।”

র‍্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন খানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102