শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: দেশবাসীকে চেম্বার পরিচালক মো. সোহাগের ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬০ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনড্রাসট্রীজ-এর পরিচালক এবং মীম শরৎ গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. সোহাগ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান শিক্ষা নিয়ে হাজির হয়। হযরত ইব্রাহিম (আঃ) এর অসীম ত্যাগের মহিমা ও মহান আল্লাহর প্রতি তাঁর নিঃশর্ত আনুগত্যের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের শেখায় নিজের প্রিয় বস্তুকে বিসর্জন দিতে। কোরবানির মূল উদ্দেশ্য কেবল পশু জবাই নয়, বরং নিজের ভেতরের কুপ্রবৃত্তি, অহংকার ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়া।”

বিশিষ্ট এই ব্যবসায়ী নেতা আরও বলেন, “ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই সার্থক হয় যখন আমরা সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। আমাদের ত্যাগের মাধ্যমে যেন কারো মুখে হাসি ফোটে, সেটাই হওয়া উচিত এবারের ঈদের অঙ্গীকার। ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি মানবিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মো. সোহাগ নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

পরিশেষে তিনি বলেন, “উৎসবের আনন্দে যেন আমরা আমাদের পরিবেশের কথা ভুলে না যাই। কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন। ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102