রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ ৯৬তম চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব সম্পন্ন: সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম

বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯২ 🪪

বক্তাবলীবাসীকে নববর্ষবাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সেতুবন্ধন পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীসহ বিশেষ করে বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয় ও ঐক্যের প্রতীক। নতুন বছর মানেই নতুনের আবাহন, নতুন উদ্দীপনা আর নতুন স্বপ্ন। পুরোনো বছরের সকল গ্লানি, জরাজীর্ণতা ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরের আলোকশিখায় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় বাংলাদেশ। আমি প্রতিটি নাগরিকের জীবনে সুখ, শান্তি ও অনাবিল সমৃদ্ধি কামনা করছি।”

একজন আইনজ্ঞ ও ছাত্রনেতা হিসেবে তিনি বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক ন্যায়বিচার ও আইনের শাসনের সুবাতাস। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারবে। অশুভকে হটিয়ে শুভ ও সুন্দরের জয়গানই হোক নববর্ষের মূল প্রেরণা।”

বক্তাবলী ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে এডভোকেট দিদারুল ইসলাম বলেন, “বক্তাবলী ইউনিয়নের মানুষের সাথে আমার গভীর আত্মার সম্পর্ক। আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার রক্ষায় লড়ে যেতে চাই। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়াই এবং একটি আদর্শ সমাজ গড়ে তুলি।”

সবশেষে তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাঙালিকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102