মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মো. সোহাগ বাংলা সনের জন্ম কথা -শুভ নববর্ষ-১৪৩৩ নারায়ণগঞ্জ সহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাহমুদ মেম্বার পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি রায়হান কবির কাশিপুরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালী পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা হলেন ডাঃ মজিবুর রহমান: জেলা শাখার অভিনন্দন নারায়ণগঞ্জসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড.আসমা হেলেন বিথী নিয়ম-নীতির তোয়াক্কা না করে মডেল গ্রুপের শীতলক্ষ্যা নদীর মাটি খনন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন বারদী ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু

নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন তরুণ সমাজ সেবক রাকিবুল ইসলাম রাকিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৪ 🪪

বাঙালি জাতির চিরায়ত উৎসব ও ঐতিহ্যের প্রতীক বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক আনন্দঘন মুহূর্ত। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ আর ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরের নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় নারায়ণগঞ্জ। পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন, নতুন সম্ভাবনা আর নতুন স্বপ্ন দেখার দিন।”

রাকিবুল ইসলাম রাকিব তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। আমি স্বপ্ন দেখি একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য তিলোত্তমা নগরীর। নববর্ষের এই শুভক্ষণে আমি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেমন সবসময় মানুষের পাশে ছিলাম, আগামীতেও সেই সেবার ধারা অব্যাহত রেখে আমরা সবাই মিলে একটি আধুনিক ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ে তুলবো।”

তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নতুন বছর উদযাপনের আহ্বান জানান এবং ব্যবসায়ী সমাজসহ মেহনতী মানুষের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন।

সবশেষে তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য। শুভ নববর্ষ!”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102