মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকার করলেন সাবেক মাদক ব্যবসায়ী নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৮০ 🪪

অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে এবং অপরাধের পথ পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জের সাবেক মাদক ব্যবসায়ী মোঃ নাহিদ সরকার ওরফে জান্নাতুল নাঈম (৫৩)। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উপস্থিত হয়ে তিনি এই মুচলেকা প্রদান করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিমের হাতে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তিনি এই অঙ্গীকারনামা বা মুচলেকা তুলে দেন। মোঃ নাহিদ সরকার নগরীর ১৮নং ওয়ার্ডের নলুয়া এলাকার মৃত মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

মুচলেকা সূত্রে জানা যায়, নাহিদ সরকার গত প্রায় ২ বছর যাবৎ কোনো প্রকার মাদক সেবন বা ব্যবসার সাথে সম্পৃক্ত নন। বর্তমানে তিনি এলাকায় সামাজিকভাবে বসবাস করছেন এবং কোনো প্রকার সমাজবিরোধী, জনশৃংখলা বিরোধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নন। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলাগুলোর নিয়মিত হাজিরাও তিনি আদালতে প্রদান করছেন।

মুচলেকায় তিনি অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে যদি তার বিরুদ্ধে মাদক ব্যবসা, সেবন বা অন্য কোনো আইনবিরোধী অভিযোগ পাওয়া যায়, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে। অপরাধের পুনরাবৃত্তি রোধে তিনি এই আইনি বন্ডে নিজ হাতে স্বাক্ষর করে থানায় জমা দেন।

আত্মসমর্পণ ও মুচলেকা প্রদান শেষে নাহিদ সরকার গণমাধ্যমকে বলেন, “আমি জীবনে যত ভুল করেছি, তা থেকে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি আর কখনো কোনো পাপ কাজের সাথে জড়িত হবো না। আমি অতীতের গ্লানি মুছে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমি আশা করি, সমাজ ও সংশ্লিষ্ট সকলে আমাকে নতুন করে ভালো হওয়ার সুযোগ করে দেবেন।”

এই সময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধের পথ ছেড়ে কেউ যদি সুস্থ জীবনে ফিরতে চায়, তবে তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে সহযোগিতা করা হবে। তবে পুনরায় কোনো অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102