শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজীবের নেতৃত্বে বিএনপির বিশাল র‍্যালিতে নেতাকর্মী নিয়ে মহানগর কৃষকদল নেতা ফয়সালের যোগদান  অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকবে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন -রাকিবুল ইসলাম  নারায়ণগঞ্জে জাকির খানের নির্দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ অধিকার বঞ্চিত- মুহাম্মদ আবদুল জব্বার  স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে রাজীবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মী নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা প্রিন্সের যোগদান  সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার

রাজীবের নেতৃত্বে বিএনপির বিশাল র‍্যালিতে নেতাকর্মী নিয়ে মহানগর কৃষকদল নেতা ফয়সালের যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩১ 🪪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই র‍্যালিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিশাল এক মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে বর্ণাঢ্য এই র‍্যালিটি শুরু হয়। এরপর এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে নেতাকর্মীদের আকাশবাতাস কাঁপানো স্লোগান এবং হাতে থাকা লাল-সবুজের জাতীয় পতাকায় পুরো এলাকায় এক উৎসবমুখর ও দেশপ্রেমের আবহে সৃষ্টি হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, “যাঁদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, সেইসব বীর শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের অঙ্গীকার হবে— দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল রাজপথে ঐক্যবদ্ধ। যেকোনো আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত। আজকের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা গণতন্ত্রের পক্ষে সোচ্চার।”

র‍্যালিতে মহানগর কৃষকদলসহ  বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। র‍্যালিটি সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102