বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে আল আমিন ইকবালের রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে জেলা গার্মেন্টস শ্রমিক দল নেতা ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে মহান স্বাধীনতা দিবসের ‘রক্তিম শুভেচ্ছা’ জানালেন রাকিবুল ইসলাম রাকিব মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর কৃষকদল নেতা ফয়সালের ‘রক্তিম শুভেচ্ছা’ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা নগরীর জিমখানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার করলো পুলিশ রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৫ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীঘিবরাবো বৌবাজার এলাকা থেকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । ২৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলেন দীঘিবরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান(২৪) ও একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আব্বাস আলী (২২) ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান , গত ২৩ মার্চ ভোরে গ্রেফতারকৃত দুই যুবক ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এসময় তার স্বামী এগিয়ে আসলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

অভিযুক্তরা হুমকি দিয়ে বলে, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে জিম্মি করে প্রথমে আব্বাস আলী ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে।

পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে গত ২৩ মার্চ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102