বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল

“ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২৬৫ 🪪

গত ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ বাহিনীর গুলিতে শহীদ হন সাহসী তরুণ মাবরুর হোসেন রাব্বি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনেও এই বীর শহীদের ত্যাগের কথা ভুলে যাননি সহযোদ্ধারা। আজ ২১শে মার্চ, শনিবার ঈদের নামাজ শেষে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় শহীদ মাবরুর হোসেন রাব্বির কবর জিয়ারত করতে ছুটে যান জাতীয় যুবশক্তি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি-র নারায়ণগঞ্জ জেলার অন্যতম সংগঠক সোহাইল ইসলাম ইফতি- এর নেতৃত্বে এক প্রতিনিধি দল শহীদের কবরের পাশে উপস্থিত হন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কবর জিয়ারত ও মোনাজাত শেষে সোহাইল ইসলাম বলেন, “আমরা আজ স্বাধীন দেশে যে ঈদের আনন্দ উদযাপন করছি, তার পেছনে মাবরুর হোসেন রাব্বির মতো অসংখ্য শহীদের রক্ত মিশে আছে। ঈদের এই আনন্দ উৎসবে আমরা আমাদের শহীদ ভাই-বোনদের ত্যাগকে ভুলে যেতে পারি না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নেই আমাদের আগামীর পথচলা।”

জিয়ারত শেষে প্রতিনিধি দলটি শহীদ মাবরুর হোসেন রাব্বির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। আল্লাহ তায়ালা রাব্বি-সহ সকল শহীদকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন—এই কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় স্থানীয় সমাজের তরুণ প্রতিনিধি মো: ইমন, মো: রাব্বি ও মামুন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102