বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল

ফতুল্লা বিএনপি নেতা মমিন ইসলামের সফল অস্ত্রোপচার, সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২২৫ 🪪

‎নারায়ণগঞ্জের ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মমিন ইসলামের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল-এ অভিজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর এই অপারেশন সম্পন্ন হয়।

‎জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময় অনুযায়ী সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

‎চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফল হওয়ায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে। তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

‎এদিকে মমিন ইসলামের দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। মহান আল্লাহর নিকট প্রার্থনা জানিয়ে তারা বলেন, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

‎স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মমিন ইসলাম দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সফল অপারেশনের সংবাদে স্বস্তি ফিরে এসেছে।

‎তাঁর আশু সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে দোয়া ও সমর্থন অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102