বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ওলামা দল নেতা আমজাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৫৯ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা ওলামা দল নেতা আমজাদ হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের মিলনমেলা। এই পবিত্র দিনটি আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে খুশির মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার শিক্ষা দেয়।

আমজাদ হোসেন তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষসহ বিশ্বের সকল প্রান্তের মুসলিম উম্মাহর ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং অনাবিল সুখ ও শান্তি বয়ে আনে। আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি।”

তিনি ফতুল্লাবাসী ও দেশবাসীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং সবাইকে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।

পরিশেষে তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। সবাইকে ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102