বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু

আপনারা কোটি টাকায় বিরিয়ানি খান, শ্রমিকের জোটে না বুট-মুড়ি’: এড.ইসমাইল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৯৩ 🪪

বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা ফতুল্লার মোতালিব মনোয়ারা গার্মেন্টসের কয়েকশ শ্রমিকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ফতুল্লার পিঠালী পুল এলাকায় গার্মেন্টস প্রাঙ্গণে তিন শতাধিক শ্রমিকের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল মালিকপক্ষ ও সমাজের বিত্তবানদের সমালোচনা করে বলেন, “বকেয়া বেতনের দাবিতে মোতালিব মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। মালিকপক্ষের টালবাহানার কারণে শ্রমিকরা দিশেহারা হয়ে পড়লে আমাদের সংগঠন তাদের পাশে দাঁড়ায়। আমরা কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আগামী ৭ এপ্রিল শ্রমিকদের বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করেছি।”

তিনি আক্ষেপ করে বলেন, “ঈদের আগে শ্রমিকরা বেতন পাবে না, এটা অত্যন্ত কষ্টের। এই বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। অথচ এই সমাজে আপনারা কোটি টাকা খরচ করে ইফতার করেন, বিরিয়ানি খান; কিন্তু যারা আপনাদের সম্পদ গড়ে দিচ্ছে, সেই শ্রমিকদের আজ বুট-মুড়ি কেনারও সামর্থ্য নেই। এটা চরম অমানবিক।”

বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার বিষয়ে তিনি জানান, “বেতনের দাবিতে শ্রমিকরা ‘ভুখা মিছিল’ এবং বিকেএমইএ কার্যালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যেতে চেয়েছিল। কিন্তু প্রশাসনের অনুরোধে এবং আলোচনার স্বার্থে আপাতত সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ৭ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ না করা হলে শ্রমিকরা বসে থাকবে না।”

ঈদ সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন, আবু সুফিয়ান, মামুন চৌধুরী, দেবনাথ বাবু এবং মোহাম্মদ আলীসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উপহার সামগ্রী হাতে পেয়ে শ্রমিকরা সাময়িকভাবে স্বস্তি প্রকাশ করলেও দ্রুত বকেয়া বেতন পরিশোধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102