শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান 

নারায়ণগঞ্জ ও বক্তাবলী ইউনিয়নবাসীকে এডভোকেট দিদারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৩৩ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী, নারায়ণগঞ্জবাসী তথা বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বার্তায় এডভোকেট দিদারুল ইসলাম বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ, সুখ ও শান্তির বার্তা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন। পবিত্র ঈদুল ফিতর আমাদের শেখায় সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার শিক্ষা।”

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বর্তমান সময়ে আমাদের সমাজের অনেক মানুষ নানা সংকটে দিন পার করছেন। তাই ঈদের এই খুশির দিনে আমাদের সকলের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তবেই ঈদের প্রকৃত আনন্দ ও সার্থকতা ফুটে উঠবে।”

পরিশেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। আসুন, আমরা সকলে মিলে একটি বৈষম্যহীন ও সম্প্রীতির সমাজ গড়ে তুলি। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102