সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারীর জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান

ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলাউদ্দিন বারী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর প্রতি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় আলাউদ্দিন বারী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই উৎসব আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

সমাজের বিত্তবানদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সমাজের ধনী-গরিব সবাই যখন সমানভাবে আনন্দে শরিক হতে পারে, তখনই ঈদের আনন্দ পরিপূর্ণতা লাভ করে। তাই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখেও ঈদের হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে তিনি বলেন, “ঈদুল ফিতরের মহান শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখুক।” এবারের ঈদ নারায়ণগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের জীবনে অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102