বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

ইরানে বর্বরোচিত হামলার প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭২ 🪪

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, “মধ্যপ্রাচ্যে জালিমদের বর্বরোচিত হামলা আর সহ্য করা হবে না। এখন আর কোনো সংযম বা যুদ্ধবিরতির সময় নেই। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। বিশ্বের সকল মুসলিম ও নিপীড়িত মানুষ আজ ইরান ও আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ, এবার জালিম শক্তির পতন অনিবার্য।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দেশে নতুন পার্লামেন্ট গঠন করা হয়েছে। আমরা দাবি জানাই, দ্রুত সংসদ অধিবেশন ডেকে এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। পবিত্র রমজান মাসে নিরপরাধ শিশু ও হাসপাতালের রোগীদের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।”

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ এবং সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।

এছাড়াও জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশ থেকে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বব্যাপী চলমান এই জুলুমের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102