বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ

আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৮ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিক পার্টির মনোনীত প্রার্থী (হাতি মার্কা) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদর উপজেলার কাশিপুর হাটখোলা মাঠে এই জনসভার আয়োজন করা হয়।

নাজির হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। জনসভায় হাতি মার্কার সমর্থনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই নির্বাচনে আপনাদের প্রার্থী। আমাকে যদি আপনারা জয়ী করেন, তবেই আমি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো।”

ভোটারদের উদ্দেশ্যে তিনি আবেগঘন আহ্বান জানিয়ে বলেন, “প্রচারণার আজই শেষ দিন। শুধু মুখে বললেই হবে না, আপনারা প্রত্যেকে আজ থেকে ‘মোহাম্মদ আলী’ হয়ে যান। প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমার জন্য ভোট চান। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এবং ১২ তারিখে হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে আমি কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যাবো।”

নির্বাচনী এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান আবু হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মাওলানা আতাউল হক, আল-আমীন ইকবাল, রফিক মেম্বার, মোক্তার মেম্বার, মোহাম্মদ আলীর নাতি মিকাঈল আলী, আক্তারুজ্জামান, আবুল হোসেন, কাজী দেলোয়ার হোসেন, বক্তাবলীর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং আবু মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে হাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। জনসভা শেষে প্রার্থীর সমর্থনে একটি মিছিল এলাকা প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102