বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

জামতলায় ‘এসো কিছু করি’ সংগঠনের উদ্যোগে শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাৎনা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৮ 🪪

নগরীর জামতলায় আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘এসো কিছু করি’-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে সুন্নতে খাৎনা কর্মসূচি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত জামতলা মসজিদ রোড এলাকায় সংগঠনের ৮তম এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়।

এদিন শতাধিক শিশুর সুন্নতে খাৎনা সম্পন্ন করা হয়। খাৎনা পরবর্তী জটিলতা এড়াতে প্রত্যেক শিশুকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া শিশুদের আনন্দ ও উৎসাহ দিতে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে লুঙ্গি, গেঞ্জি, টুপি, মিষ্টি এবং ঐতিহ্যবাহী বাকরখানি প্রদান করা হয়েছে।

‘এসো কিছু করি’ সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি আলহাজ্ব মো. জহির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান  বলেন, “আমরা কেবল সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটুকু করার চেষ্টা করি। শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমাদের ভালো লাগে। আগামীতে আরও বড় পরিসরে আমরা সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছি।”

অনুষ্ঠানে সংগঠনের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সেলিম সরদার বলেন, “সমাজ ও মানুষের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য।  গত কয়েক বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই সেবা প্রদান করে ‘এসো কিছু করি’ সংগঠনটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগামীতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।” এছাড়াও আমারা একটি দাফনকাজের জন্য বিনামূল্যে সেবা দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি  নুরুল হক খোকা, যুগ্ম সম্পাদক সুলতান খাঁন, প্রচার সম্পাদক বজলুর রহমান চৌধুরী,  তথ্য বিষয়ক সম্পাদক মোঃ রাকিব খাঁন, ক্রীড়া সম্পাদক মোঃ জাবেদ প্রধান, কোষাধ্যক্ষ আব্দুস সালাম,  আলী হোসেন, জাকির হোসেন জুয়েল, রায়হান মাষ্টার, শাকিল খাঁন,আইন বিষয়ক সম্পাদক, নাদিম,মহিউদ্দিন প্রধানসহ প্রমুুুখ।

জামতলা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকরা সংগঠনের এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্পূর্ণ সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102