বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু

বক্তাবলীতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বিশাল গণসংযোগ: ব্রীজ নির্মাণসহ উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৯ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়নে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তার কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এদিন সকাল থেকে ৯নং ওয়ার্ডের আনন্দ বাজার এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মোহাম্মদ আলী। এরপর তিনি পর্যায়ক্রমে খাজা মার্কেট, রাধানগর, বিসমিল্লাহ বাজার ও লক্ষ্মীনগর হয়ে বক্তাবলী এলাকার মধ্যেনগর ও আকবরনগর পর্যন্ত বিশাল এলাকা পায়ে হেঁটে গণসংযোগ করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে ও স্লোগানে স্লোগানে বরণ করে নেন।

গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বক্তাবলী-আলীরটেক এলাকার দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে বলেন, “বক্তাবলী ও আলীরটেক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি নদী পারাপারের জন্য একটি ব্রীজ। আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই ব্রীজ নির্মাণ করবো। এছাড়া তরুণ প্রজন্মের জন্য একটি উন্নত খেলার মাঠ, রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।”

তিনি আরও যোগ করেন, “আমার আগে নেওয়া বেশ কিছু উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রয়ে গেছে। সেই অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করে একটি আধুনিক ও মডেল ফতুল্লা গড়তে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। এই লক্ষ্য বাস্তবায়নে আমি এলাকার তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা চাই। আগামী নির্বাচনে আপনাদের পবিত্র আমানত ‘হাতী’ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

নির্বাচনী এই প্রচারণায় মোহাম্মদ আলীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন, বাবুল হোসেন, রহিম হাজ্বী, সামাদ হাজ্বীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমর্থকদের দাবি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর স্বচ্ছ ভাবমূর্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি সাধারণ ভোটারদের মনে ব্যাপক আশার সঞ্চার করেছে। গণসংযোগ চলাকালে এলাকার অলিগলি ‘হাতী’ মার্কার স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102