বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু

নারায়ণগঞ্জ-৪: মুফতি কাসেমীর ‘খেজুর গাছ’ মার্কার পক্ষে দেলপাড়ায় হাজী শহিদুল্লাহর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ জমজমাট হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়া খালপাড় এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ্‌।

বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ‘খেজুর গাছ’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে পথসভায় হাজী মোঃ শহিদুল্লাহ্‌ বলেন, “দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা রাজপথে আছি। নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন এবং মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মুফতি মনির হোসেন কাসেমীর কোনো বিকল্প নেই। তিনি জোটের যোগ্য প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীক নিয়ে লড়ছেন।”

তিনি আরও বলেন, “এলাকার সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের মিত্র শক্তির পক্ষে ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা পরিবর্তনের অপেক্ষায় আছেন। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে বিপুল ভোটে খেজুর গাছ মার্কার জয় হবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102