বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ নিরব ভোট বিপ্লব হবে, আমি হান্ড্রেড পারসেন্ট আশাবাদী : কুতুবপুরে গণসংযোগকালে মোহাম্মদ আলী 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় হকার্স শ্রমিক দলের মিলাদ ও স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ 🪪

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হকার্স শ্রমিক দলের উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি ) বিকেলে নগরীর সাধুপৌল গীর্জা সংলগ্ন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।

স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর আপোষহীন সংগ্রামের কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও দশের কল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি একজন অভিভাবককে হারালো। তাঁর প্রদর্শিত পথেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যেতে হবে।”

নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এ. কে. এম মাজহারুল ইসলাম জোসেফ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

অনুষ্ঠানের শেষে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং দলের সকল স্তরের নেতা-কর্মীদের সুস্থতা কামনা করা হয়। মিলাদ মাহফিলে মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মোনাজত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102