বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যুবদল নেতা রনির  গণদোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ 🪪

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিশাল গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, ‘‘বেগম খালেদা জিয়া সবসময় আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনদের পাশে ছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনায় ইসলামি মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করেছেন। যারা পবিত্র কোরআন নিয়ে বিভ্রান্তি ছড়াতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে একমাত্র আমাদের নেত্রীই প্রতিবাদ গড়ে তুলেছিলেন। আলেম সমাজের ন্যায্য দাবিদাওয়া পূরণে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজ তিনি অসুস্থ, তাই আমি আপনাদের কাছে তাঁর সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করছি।’’

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রনি আরও বলেন, ‘‘শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব ভিনদেশি শক্তির কাছে বিকিয়ে দিতে চেয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিবাদ করায় তাকে প্রাণ দিতে হয়েছিল। একইভাবে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা করতে গিয়ে বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তিন বছর কারাবরণ করেছেন। তবুও তিনি দেশের স্বার্থে আপস করেননি। তিনি প্রমাণ করেছেন এ দেশ জনগণের, আলেম-ওলামাদের এবং কোরআনের পাখিদের। দেশ ও ইসলাম নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’’

গণদোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক অবস্থার উন্নতি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাত শেষে উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর, মুফতি মাহমুদুর রহমান, আব্দুল খালেক টিপু, আবু তাহের আজাদ, খায়রুল আলম, মেহেদী হাসান দোলন, মো. কায়সার আহমেদ পল্লব, জিলাবি ফকির, মো. মনির হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102