শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতাকে কেউ যেন ‘জমিদারি’ মনে না করে, স্বৈরতন্ত্র রোধেই ৩১ দফা: কমরেড সাইফুল হক এটি স্পষ্টভাবে একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস: অঞ্জন দাস নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া মাহফিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ নারায়ণগঞ্জ বাসীর স্বার্থে হকার উচ্ছেদে লাঠি হাতে মাঠে নামলেন বিএনপি নেতা টিপু, নগরবাসীর সাধুবাদ ভোট বিক্রি করা আর খাল কেটে কুমির আনা সমান কথা: তরিকুল সুজন নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর শিক্ষক সমাজের সাথে মতবিনিময় সভা গোগনগর ইউনিয়নের একাধিক  ওয়ার্ডে আবদুল জব্বার এর নির্বাচনী গণসংযোগ সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ

সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান, দুর্দিনের কান্ডারিদেরই নেতা নির্বাচনের তাগিদ সাবেক এমপি গিয়াস উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ 🪪

রাজনীতিতে সুবিধাবাদীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেছেন, সুসময়ে যারা দল থেকে সুবিধা নিতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু দুর্দিনে পালিয়ে যায়, তাদের বর্জন করতে হবে। দলের দুর্দিনে যারা কান্ডারি হিসেবে পাশে ছিল, তাদেরই নেতা হিসেবে নির্বাচন করতে হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের অধীনস্থ গোগনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, ‘সমাজে এমন কিছু সুবিধাবাদী মানুষ আছে যারা সুদিন দেখলেই দলে ভিড়ে সুবিধা নেয়ার চেষ্টা করে। অথচ দুর্দিনে তারা মুখ লুকিয়ে পালায় এবং বিশ্বাসঘাতকতা করে। সারা বছর এদের দেখা না মিললেও নির্বাচনের সময় সেবা করার নাম করে তারা জনগণের কাছে আসে। এসব ভোগ-বিলাসী ও সুবিধাবাদী মানুষদের কখনো ভোট দিয়ে নেতা নির্বাচন করা যাবে না। বিএনপিকে দিয়ে ভালো কিছু করতে চাইলে দলের পরীক্ষিত ও সৎ প্রার্থীদেরই নির্বাচিত করতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা নির্বাচন বা মনোনয়ন দেয়ার ক্ষেত্রে কোনো ভুল হলে তার খেসারত দলকে দিতে হয়। তাই অতীতে দলের দুর্দিনে কারা নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন—তা বিবেচনায় নিয়েই মনোনয়ন দিতে হবে। কোনো স্বার্থবাদীকে নয়, বরং ত্যাগী নেতাদেরই আমরা নেতৃত্বে দেখতে চাই।’

নারায়ণগঞ্জ-৪ আসনে গোগনগর ও আলীরটেক ইউনিয়নের অন্তর্ভুক্তির বিষয়ে গিয়াস উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন পর এই দুটি ইউনিয়ন ফিরে পাওয়ায় আমাদের সাংগঠনিক শক্তি ও সাহস অনেক বৃদ্ধি পেয়েছে। গোগনগর ও আলীরটেক বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ভবিষ্যতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করবো। এছাড়া সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর আমরা একই ফরম্যাটে রাজনীতি করার সুযোগ পাবো।’

বক্তব্যের শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর গৃহবধূ থেকে জাতীয় নেতৃত্বে এসে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত করেছেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাঁর ত্যাগ ও আদর্শের কারণেই আজ লাখো মানুষ বিএনপির পতাকাতলে সমবেত হয়েছে।

গোগনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো: মাজেদুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট খন্দকার আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম রতন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102