শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাষাঢ়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা আব্দুল আওয়ালের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত বন্দরে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ডকইয়ার্ডে হামলা ও লুটপাট, মালিককে পেটাল বল্টু আমজাদ বাহিনী আলীরটেকের জাকির চেয়ারম্যানের বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক  জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, দোয়া চেয়েছেন সহকর্মীরা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা নারায়ণগঞ্জ শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুল ইসলাম কে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সফল টিআই এম এ করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার 

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শাহ আলমের উদ্যোগে বক্তাবলীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মুহাম্মদ শাহ আলমের উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাই নগর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শত প্রতিকূলতা ও চিকিৎসাগত প্রতিবন্ধকতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসীম ধৈর্যের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আজ আমাদের মা অসুস্থ। মহান আল্লাহ তায়ালা একমাত্র শিফা দানকারী। তিনি চাইলে সবচেয়ে কঠিন রোগও সহজে দূর করে দিতে পারেন।’ এ সময় নেতৃবৃন্দ বেগম জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে সকলকে কায়মনোবাক্যে প্রার্থনা করার আহ্বান জানান।

ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বারীর সভাপতিত্বে এবং সাবেক সদস্য মাহমুদ হোসেন মেম্বারের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জাসাসের সভাপতি সলিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুস বাসেদ ও যুগ্ম সম্পাদক আফজাল হোসেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব সর্দার, বিএনপি নেতা শরাফত আলী, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা আবু সুফিয়ান মাদবর, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোতালেব মাদবর, কৃষক দলের সহ-সভাপতি জামাল হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আলাউদ্দিন, মহিউদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ আমান ও মোহাম্মদ নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102