বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

বক্তাবলী গণহত্যা দিবসে শহিদদের স্মরণে  জামায়াত ইসলামের উদ্যোগ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ 🪪
১৯৭১ সালের ২৯ নভেম্বর পাক-হানাদার বাহিনীর হাতে নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগনার ১৩৯ জন শহিদদের স্মরণে জামায়াত ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর লক্ষীনগর পূর্বপাড়া এলাকায় বধ্যভূমি সংলগ্ন স্থানীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে
সেক্রেটারী নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলাম নেতা ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারী মাওলানা আব্দুল করিম, নারায়ণগঞ্জ জেলার শিক্ষক ফেডারেশনের সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল করিম খান, আলীরটেক ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মুরাদ হোসাইন, ফতুল্লা পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল আমীন, জামায়াত ইসলামের নেতা আবু সাইদ, সাইদুর রহমান বাচ্চু, আবু সাঈদ, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, নেয়ামত উল্লাহ, মুসলিম খান, মুখলেছিন, আব্দুল হালিমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দসহ এলাকার অনেক সাধারণ জনগন।।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102