বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

বক্তাবলী গণহত্যা দিবসে ১৩৯ জন শহিদদের প্রতি বিএনপির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫০ 🪪
১৯৭১ সালের ২৯ নভেম্বর পাক-হানাদার বাহিনীর হাতে নিহত নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী পরগনার ১৩৯ জন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা ঐ অঞ্চলের শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ও বধ্য ভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 
শনিবার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর কানাইনগর স্মৃতিস্তম্ভে এবং লক্ষীনগর বধ্য ভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকালে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কানাইনগর বেকারী মোড় হতে রেলি নিয়ে স্মৃতিস্তম্ভে যায়। পরে তারা ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব। এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আকবর আলী সুমন, সহকারী পিপি এড: নুরুল আমিন মাসুম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী প্রধান, বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিম উল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক মীর আলমগীর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মাষ্টার, ৮নং ওয়াডর্ড বিএনপির সভাপতি হাশেম ঢালী, বক্তাবলী ইউনিয়ন মৎসজীবি দলের সাবেক সভাপতি মোশারফ ফকির প্রমুখ।
অপরদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি গিয়াস উদ্দিন সমর্থীত বিএনপি সহ-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কানাইনগর স্মৃতি স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহসভাপতি লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড আকতার খন্দকার, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলাম রতন, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে বক্তাবলী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগ কানাইনগরে স্মৃতি স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী প্রধান, বক্তাবলী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রহমত উল্লাহ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও কানাইনগর হাই স্কুল মাঠে স্থাপিত স্মৃতি স্তম্ভে বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ দোয়া প্রার্থনা করেন। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শহিদ পরিবারের পক্ষ থেকে লক্ষীনগর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102