বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চাইলেন বাদশা মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া।

আজ এক বিবৃতিতে গণমাধ্যমের কাছে তিনি এই দোয়া প্রার্থনা করেন।

মো. বাদশা মিয়া বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেত্রী, কোটি জনতার হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর শারীরিক সুস্থতা আমাদের এবং পুরো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেন আমাদের নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ সময় ধরে তিনি দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। আজ যখন তিনি অসুস্থ, তখন জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে এবং দেশবাসীর দোয়ায় তিনি শীঘ্রই সুস্থ হয়ে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন।”

এ সময় তিনি বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও নফল ইবাদত পালনের আহ্বান জানান।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102